Breaking News
Home / দোয়া/প্রার্থনা / দোয়া কবুল না হওয়ার কারণ জানুন

দোয়া কবুল না হওয়ার কারণ জানুন

(মুসলিমবিডি২৪ ডটকম)

দোয়া কবুল না হওয়ার কারণ জানুন

ইদানিং লক্ষ করা যায় যে,অনেকেরই দোয়া কবুল হয় না।তখন সে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়।

কিন্তু তার পকৃত কারণ কি তা খতিয়ে দেখা হয় না।

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো হারাম ও অবৈধ পন্থায় অর্জিত অর্থে জিবিকা নির্বাহ করা।

আরো সুস্পষ্টভাবে তিনি উদাহরণ দিয়ে বলেন: এক ব্যক্তি হজ্ব বা ইবাদতের উদ্দেশ্যে দীর্ঘ সফরে বের হয়।

সেখানে (কা’বা শরীফে) উপস্থিত হয়ে সে দোয়ার জন্য হাত উত্তোলন করে, এমতাবস্থায় দীর্ঘ সফরের কারণে সে খুব ক্লান্ত,সমস্ত শরীর ধূলয় ধুসরিত।

সে কায়মনোবাক্যে আল্লাহর নিকট পার্থনা করছে,কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না।অথচ তার দোয়া কবুল হওয়া উচিত;

কারণ  একতো সে আবেদ(ইবাদত কারী),আবার সে মুসাফির। আর মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়।

তদুপরি সে এমন স্থানে গিয়ে দোয়া করছে,যে স্থানের দোয়া ফিরত আসে না।

মোট কথা:দোয়া কবুল হওয়ার বাহ্যিক উপকরণ উপস্থিত থাকা সত্ত্বেও তার দোয়া কবুল হচ্ছে না কেন??

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দৃষ্টিতে তার দোয়া কবুল না হওয়ার কারণ হলো,হারাম পন্থায় জীবীকা অর্জন করা।

এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন:তার আহার্য্য হারাম,তার পানীয় হারাম,তার পরিধেয় বস্ত্র হারাম।সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে???

অতএব বুঝা গেল দোয়া কবুল হওয়ার জন্য হালাল বা বৈধ পন্থায় জীবন-যাপন করা অপরিহার্য।

এজন্য বলা হয় দোয়ার দুটি ডানা আছে,

“একটি হল হালাল ভক্ষণ অপরটি সত্যবাদীতা।

والله اعلم بالصواب

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

 

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নিষিদ্ধ কবীরা গুনাহসমূহ থেকে বেচে থাকলে ছোট-খাট গুনাহসমূহ ক্ষমা করে দেব

আল্লাহ তায়ালা নিম্নে বলেছেন: “যদি তোমরা নিজেদেরকে নিষিদ্ধ কবীরা গুনাহসমূহ হতে বাচিয়ে রাখ, তাহলে তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost