Breaking News
Home / ইনসাফ / কোরবানির চামড়া সংগ্রহ: সেবা নাকি সম্মানহানির এক নীরব সংস্কৃতি?

কোরবানির চামড়া সংগ্রহ: সেবা নাকি সম্মানহানির এক নীরব সংস্কৃতি?

কোরবানির চামড়া সংগ্রহ: সেবা নাকি সম্মানহানির এক নীরব সংস্কৃতি?

কোরবানির চামড়া সংগ্রহ: সেবা নাকি সম্মানহানির এক নীরব সংস্কৃতি?

 

প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে দেশের অসংখ্য মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠান কোরবানির পশুর চামড়া সংগ্রহে নামে।

উদ্দেশ্য মহৎ, প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা সংগ্রহ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়ার একটি কষ্টদায়ক দিকও স্পষ্ট হয়ে উঠেছে।

বহু জায়গায় চামড়া সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষককে অপমান, অবহেলা, দরকষাকষি এবং মানসিক চাপে পড়তে হয়।

প্রশ্ন হচ্ছে, দ্বীনি খেদমতের নামে সম্মানহানি কি গ্রহণযোগ্য?

 

মরহুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম বুখারী রহ. অত্যন্ত গভীর একটি কথা বলেছিলেন,

“এক পাশে কসাই আর অন্য পাশে একজন আলেম দাঁড়িয়ে দরকষাকষি করবে, এটা একজন আলেমের মর্যাদার খেলাফ।”

কথাটি শুধু আবেগ নয়, বরং বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। সমাজে যাদেরকে ইলম, আদব ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়,

অনেক সময় তাদেরকেই চামড়া সংগ্রহের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত বিব্রতকর।

 

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, চামড়া ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট।

বাজার নিয়ন্ত্রণ, অস্বাভাবিক দরপতন এবং মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের কারণে প্রকৃত উপকারভোগীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়।

অথচ মাঠে ঘুরে বেড়ানো ছাত্র-শিক্ষকরাই সবচেয়ে বেশি কষ্ট বহন করেন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, অপমানজনক কথাও শুনতে হয়।

এটি কোনোভাবেই সম্মানজনক দাওয়াতি পরিবেশ নয়।

 

বাস্তবতা হলো, একটি প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের বহু বিকল্প ও সম্মানজনক পদ্ধতি রয়েছে।

যেমন: স্থায়ী ওয়াকফ ফান্ড গঠন, অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম, মাসিক সদস্যভিত্তিক সহায়তা, ব্যবসায়িক প্রকল্প, প্রবাসীদের সম্পৃক্তকরণ কিংবা স্বচ্ছ ফান্ডরেইজিং কার্যক্রম।

এগুলো পরিকল্পিতভাবে পরিচালনা করা গেলে চামড়ার মৌসুমি নির্ভরতা অনেকাংশে কমে যেতে পারে।

 

চামড়া সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রেও একটি কার্যকর বার্তা প্রয়োজন।

যদি এক বছর সম্মিলিতভাবে প্রতিষ্ঠানগুলো এই “সেবার নামে কামলাগিরি” বন্ধ রাখে, তাহলে বাজারের প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

তখন বোঝা যাবে কারা প্রকৃত নিয়ন্ত্রক এবং কীভাবে তারা এই খাতকে ব্যবহার করছে।

 

ধর্মীয় আবেগ ব্যবহার করে ছাত্র-শিক্ষকদের মানসিকভাবে চাপ দেওয়া কিংবা “দ্বীনের খেদমত” বলে প্রতিটি পরিস্থিতিকে জায়েজ প্রমাণ করা উচিত নয়।

সম্মান রক্ষা করেও দ্বীনের খেদমত করা সম্ভব। প্রয়োজন দূরদৃষ্টি, বিকল্প পরিকল্পনা এবং আত্মমর্যাদাবোধ।

কারণ, একজন আলেম বা দ্বীনি ছাত্রের সম্মান কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি দ্বীনের সম্মানের সাথেও জড়িত।

লিখকঃ মুদাররিস ঝেরঝেরীপাড়া জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদীস (টাইটেল) মাদ্রাসা 

সতের|পাঁচ|ছাব্বিশ 

About

Check Also

রাসূলের অনুগত্যে সাহাবীগণ (রাযি.)

হাফিজ আবুল কাছেম তাবরানী (রহ.) তার সনদে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাযি.) এর একটি জ্ঞানগর্ভ …

Powered by

Hosted By ShareWebHost