আলহামদুলিল্লাহ 🤲 মহান রবের অশেষ মেহেরবানী!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান- সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল -এর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি সোনালী পালক! 🌟
👉১৬তম হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা-২০২৬ এ আমাদের প্রিয় ছাত্রদের ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।
🏆 বোর্ডের মেধা তালিকায় আমাদের অভাবনীয় অর্জন:
🥇 ১ম স্থান: ১ জন
🥈 ২য় স্থান: ৩ জন
🥉 ৩য় স্থান: ১ জন
(সব মিলিয়ে বোর্ডে মেধা তালিকায় স্থান করে নিয়েছে আমাদের ৫ জন মেধাবী ছাত্র!)
📊 সার্বিক ফলাফল একনজরে:
♦️ মুমতাজ (A+): ৩৪ জন
♦️ জায়্যিদ (A-): ৩ জন
✅ মোট পরীক্ষার্থী: ৪৩ জন
➡️ এই অসামান্য সাফল্যের পেছনে রয়েছে ছাত্রদের রাত-দিনের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত ওস্তাদগণের নিবিড় মেহনত এবং আপনাদের নেক দোয়া। আল্লাহ তাআলা আমাদের ছাত্রদের যোগ্য হাফেজে কুরআন হিসেবে কবুল করুন এবং এই দ্বীনি প্রতিষ্ঠানকে সাফল্যের আরও উচ্চ শিখরে পৌঁছে দিন। আমিন। 🤲
MuslimBD24.Com Islamic blog site Bangladesh
