Breaking News
Home / ডাক্তার বাড়ী / রাখে আল্লাহ মারে কে

রাখে আল্লাহ মারে কে

আমর ইবনে ইয়াহইয়া উলূবী (রহ.) বলেন – আমরা একটি কাফেলার সঙ্গ ধরে কূফা থেকে মক্কায় যাচ্চিলাম।

রাস্তায় কাফেলার একজনের পেটের পিড়া দেখা দিল।

এ সফরে আমরা মরু দস্যুদের আক্রমণের শিকার হয়েছিলাম।দস্যুরা আমাদের একপাল উট ছিনিয়ে নিয়ে গেল।

ঘটনাক্রমে সে অসুস্থ লোকটিকেও তারা গ্রেফতার করে নিয়ে গেল। ফলে সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।

আমরা তাকে ফেলে রেখেই পূনরায় সফর শুরু করলাম এবং এক পর্যায়ে কূফায় গিয়ে পৌছলাম।

দীর্ঘদিন পর যখন কূফায় ফিরে এলাম। আমি সে লোকটিকে দেখলাম- সে সম্পূর্ণ সুস্থাবস্থায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছ।

আমি তাকে এরহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল-দস্যুরা আমাকে তাদের গ্রামে নিয়ে গেল।

সেখানে নিয়ে আমাকে তারা তাদের বাড়ীর পাশে ফেলে রাখল।

আমি অসুস্থতা ও সেখানকার দুর্বিসহ জীবন যাত্রা হতে পরিত্রাণের জন্য মৃত্যুর প্রতিক্ষা করছিলাম।

হঠাৎ একদিন দেখলাম, তারা বেশ কিছু অজগর সাপ শিকার করে নিয়ে এসেছে।

অত:পর সেগুলোর মাথা ও লেজ ফেলে দিয়ে ভূনা করছে। আমি ভাবলাম, হয়ত বা এরা সাপ খাওয়ায় অভ্যস্ত।

কিন্তু আমি খেলে নির্ঘাত মারা যাব।

তৎক্ষণাৎ আমার মনে পড়ল যে, মরে তো আমি এ অসহ্যকর দুর্বিসহ জীবন থেকে মুক্তি পেয়ে যাব।

এজন্য আমি তাদের কাছে ভূনা অজগর খেতে চাইলাম। তারা আমার নিকট একটা নিক্ষেপ করে দিল। আমি উহা খেয়ে ফেললাম।

খাওয়া,শেষ না হতেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। ঘুম হতে উঠেই দেখি ঘামে গোটা শরীর স্যতস্যাতে হয়ে আছে।

মারাত্নক বমির ভাব হচ্ছে। তারপর শতাধিকবার বমি হল।

সকালে উঠে দেখি আমার পেট স্বাভাবিক হতে গেল। অত:পর তাদের কাছে কিছু খাবার চেয়ে খেলাম।

এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম।

হায়াতুল হায়ওয়ান-১/৬১

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost