Breaking News
Home / ইসলামিক নিউজ / নবীজির যাদুময়ী কথার প্রভাব

নবীজির যাদুময়ী কথার প্রভাব

(মুসলিম বিডি২৪. কম)

নবীজির যাদুময়ী কথার প্রভাব

بسم الله الرحمن الرحيم

নবীজির যাদুময়ী কথার প্রভাব

মক্কার খ্যাতিমান জোতিষী ও জাদুকর তোফায়েল ইবনে আমর দাওসী পৌত্তলিকরা আমাদের নবীজির কুৎসা দিয়ে তাঁর কান ভরে দিয়েছিল।

সে নবীজিকে এতটাই ভয় পেত যে, নবীজির কোনো কথা যেন তাঁর কানে প্রবেশ করতে না পারে সে জন্য সে কানে তুলা এঁটে রাখতো।

সে বলতো আমি কখনো মুহাম্মাদের কথা শুনবো না কারণ শুনলে হয়তো তাঁর কথার যাদু আমার ওপর প্রভাব ফেলতে পারে।

কিন্তু আল্লাহ তায়া’লার ইচ্ছা ছিল অন্য রকম  হযরত তোফায়েল ইবনে আমর নিজের কথা  নিজেই বলছেন,

আমি কাবাগৃহে প্রবেশ করলাম। দেখলাম মুহাম্মদ (সাঃ) নামাযে দাঁড়িয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করছেন।

আমি মনে মনে ভাবলাম আমি একজন বুদ্ধিমান লোক বয়সও কম হয়নি ভালো – মন্দ পার্থক্যের যোগ্যতাও হয়েছে।

তাহলে মানুষের কথায় কান না দিয়ে একবার মুহাম্মদ কী বলে তা শুনতে বাঁধা কোথায়?কথাগুলো মনের পর্দায় ভেসে উঠলো।

সিদ্ধান্ত নিলাম আজ মুহাম্মদ কী বলে তা শুনব আমি কান থেকে তুলাগুলো বের করে নিলাম ধীরে ধীরে তাঁর কাছে গিয়ে বসে পড়লাম।

এক অবিশ্বাস্য স্নিগ্ধতা তাঁর নূরানী চেহারায় খেলা করছিল। একদিকে তোফায়েল ইবনে আমর যাদুবিদ্যায়ও পিছিয়ে ছিলেন না।

তিনি বললেন ভাতিজা! আমি অনেক বড় বড় যাদু কেটেছি যাদুগ্রস্ত জ্বিন-ভূতের আছরগ্রস্ত বহু লোকের চিকিৎসা করেছি।

যদি তোমার ওপর কোনো জ্বিন-ভূতের প্রভাব থাকে তো বলো আমি তোমার চিকিৎসা করি তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

নবীজি উত্তরে বললেন

اِنَّ الْحَمْدَ لِلَّهِ أَحْمَدُهُ وَاَسْتَعِيْنُهُ وَأُو۟مِنَ بِه،مَنْ يَهْدِ اللَّهُ فَلَامُضِلّلَهُ،وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ

অর্থ – সব প্রশংসা আল্লাহ তায়া’লার জন্য আমি তাঁরই গুণগান করছি তাঁরই নিকট সাহায্য প্রর্থনা করছি এবং তাঁরই ওপর ঈমান রাখছি।

যাকে আল্লাহ হেদায়েত দেবেন তাঁকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আর যাকে তিনি গোমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না।

এ বাক্য কয়েকটিতে যে কী পরিমাণ প্রভাব রয়েছে তা আমরা বুঝতে না পারলেও একজন আরবীভাষী লোক কিন্তু ঠিকই বুঝতে পারবেন।

বাক্যগুলো শোনার পর তোফায়েল ইবনে আমর চমকে উঠে বললেন কী বললে? আবার বলো আবার বলো তোমার কথামালা তো সমুদ্রের গভীরতাকেও হার মানাচ্ছে।

নবীজি বাক্যগুলো পুনরায় পাঠ করলেন।

اِنَّ الْحَمْدَ لِلَّهِ أَحْمَدُهُ وَاَسْتَعِيْنُهُ وَأُو۟مِنَ بِه،مَنْ يَهْدِ اللَّهُ فَلَامُضِلّلَهُ،وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ

তোফায়েল বিস্ময়ে বিস্ফারিত নয়নে মুহাম্মদ (সাঃ)-এর দিকে তাকিয়ে রইলেন অস্ফুট স্বরে বললেন, অসাধারণ! চমৎকার! মহাবিস্ময়কর তোমার বাণী।

বলো তুমি কী চাও সবার কাছে? তোমার দাবি কী? নবীজি উত্তর দিলেন – বলুন لَا إِلَهَ إِلَّااللّٰهُ مُحَمَّدٌرَّسُوْلُ اللّٰهِ

আল্লাহ এক তিনি ছাড়া কোনো মাবূদ নেই  মুহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত দূত তোফায়েল মন্ত্রমুগ্ধের মতো স্বীকার করে বললেন,

হ্যাঁ! আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ( সাঃ) তাঁর প্রেরিত রাসূল।

আরো লেখা পড়ুন

গান-বাদ্য পরিহারের পুরুষ্কার হলো আল্লাহর বন্ধুত্ব

মায়াবী চেহারাগুলো হবে পোকা- মাকড়ের আহার

About

Check Also

আদর্শ হাফিজ গড়ার এক বিশ্বস্ত নাম সিলেট মাদ্রাসাতুল হুফ্ফাজ

(মুসলিমবিডি২৪ডটকম) সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল: আধুনিক ও মানসম্মত হিফজ শিক্ষা প্রতিষ্ঠান   সিলেট শহরের কেন্দ্রে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost