Breaking News
Home / রোজা / রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

(মুসলিমবিডি২৪ ডটকম)

রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

বিনা ওজরে কোন জিনিসের স্বাদ নেয়া বা কোন কিছু চিবানো মাকরূহ।

কিন্তু প্রয়োজনে শিশুদের জন্য খাদ্য চিবিয়ে দেয়া জায়েজ আছে। গরমের তীব্রতা দূর করার জন্য কুলি করা, নাকে পানি দেয়া,

এমনিভাবে গরম দূর করার লক্ষ্যে গোছল করা এবং ভিজা কাপড় শরীরে জড়িয়ে রাখা ইমাম আযম (রহ.)- এর মতে মাকরূহে তানযীহী।

কারণ এসব কাজ ধৈর্যহীনতার পরিচায়ক। তবে ইমাম আবু ইউসুফ (রহ.)- এর মতে মাকরূহ নয়।

মাসআলা: কোন রোজাদার ব্যক্তি রাত্রে নাপাক হয়ে গেল আর ঐ নাপাক অবস্থায়ইভভোর হলো, তথাপি তার রোজা শুদ্ধ হবে।
তবে সকাল হওয়ার পূর্বেই গোসল সেরে নেয়া মুস্তাহাব।

মাসআলা: এ ব্যাপারে সকল ফেকাহ শাস্ত্রবিদ একমত যে, রোজা অবস্থায় মিথ্যা বললে, কারো গীবত বা নিন্দা করলে অথবা কাউকে গালি দিলে রোজা নষ্ট হয় না।

কিন্তু এ কাজগুলো শক্ত গোনাহের কাজ। তবে ইমাম আওযায়ী (রহ.)- এর মতে এগুলো করলে সংশ্লিষ্ট ব্যক্তির রোজা ভেঙ্গে যাবে।

নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ও গোনাহের কাজ পরিত্যাগ করলো না আল্লাহ তায়ালার নিকট ঐ ব্যক্তির রোজার কোন প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা গ্রহণযোগ্য নয়।

সেহরী খাওয়া বা স্ত্রী সহবাস করা অবস্থায় সুবহে সাদিক হয়ে গেলে তার হুকুম কি

কোন ব্যক্তি খাওয়া-দাওয়া করছিল অথবা সহবাসরত অবস্থায় ছিলো, এমতাবস্থায় ফজরের ওয়াক্ত হতেই তার মুখ থেকে খাদ্যদ্রব্য ফেলে দিল।

আর সহবাস থেকে বিরত থাকল। এ ক্ষেত্রে জমহূর আলেমদের মত হলো, ঐ ব্যক্তির রোজা শুদ্ধ্য হবে।
ইমাম মালেক (রহ.)- এর মতে তার রোজা বাতিল হয়ে যাবে।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না

(মুসলিমবিডি২৪.ডটকম) রোজা রেখেছে একথা ভুলে গিয়ে যদি কেউ খানাপিনা করে অথবা সহবাস করে তাহলে রোজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost