Breaking News
Home / ইসলাম ধর্ম / হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

(মুসলিম বিডি২৪.কম)

হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

بسم الله الرحمن الرحيم

মদীনার এক যুবকের ঘটনা

একদা হযরত ওমর ফারুক (রা:) মদীনার কোন এ গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন  হঠাৎ একটি যুবকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে গেল।

সে তার পরিহিত বস্ত্রের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হযরত ওমর (রা:) তাকে জিজ্ঞেস করলেন,

হে যুবক! তুমি তোমার বস্ত্রের নীচে কি ঢেকে রেখেছ ?বোতলটি মদ ভর্তি ছিল; সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত: করছিল;

কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়-ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল:হে মাবুদ !

আমাকে তুমি খলিফা ওমর (রা:) এর সামনে লজ্জিত করো না তাঁর কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখ।

আমি তোমার নিকট খাঁটি তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনদিনই আমি মদ স্পর্শ করবো না।

এরুপ তওবাহ করার পরক্ষণেই যুবক হযরত ওমর (রা:) এর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা! আমার কাছে এটি একটি সিরকার বোতল;

কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তাঁর ইচ্ছানুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল।

দেখা গেল যে,বোতলটি মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে কেউ এভাবে ভীত মনে কোন লজ্জাজনক ও পাপকাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে

এবং খাঁটি তাওবাহ করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ন রাখেন। (মুকাশাফাতুল ক্বুলুব)

আরো পড়ুন

মসজিদের জন্য মান্নত করার হুকুম,জুমার দিনের বিশেষ কিছু আমল।,আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি,-

About MD ABDULLAH AFJAL

আমি হাফিজ মাওলানা আব্দুল্লাহ আফজাল। আলহামদুলিল্লাহ, ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহ ও দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে দ্বীনি ইলম অর্জন করে আসছি। হাদিস শাস্ত্রে মাস্টার্স সম্পন্ন করেছি, যেখানে রাসূল ﷺ এর বাণী, জীবনাদর্শ ও তা বাস্তব জীবনে প্রয়োগের উপর বিশেষভাবে অধ্যয়ন করেছি। আমার লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়া, সহজ ভাষায় দ্বীনের কথা পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে আমি শিক্ষা, দাওয়াহ ও ইসলামী জ্ঞান প্রচারের সাথে সম্পৃক্ত আছি।

Check Also

ব্রাঞ্চ ম্যানেজার হতে চাও সফলতা নিশ্চিত করতে চাইলে এই লেখা একবার নয় বারবার পড়বে

মুসলিম বিডি ২৪ ডটকম  একজন ব্রাঞ্চ ম্যানেজার প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখার সার্বিক পরিচালনা, বিক্রয় বৃদ্ধি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost