Breaking News
Home / আল হাদীস / হাদীসের সংজ্ঞা ও পরিচয়

হাদীসের সংজ্ঞা ও পরিচয়

হাদীসের সংজ্ঞা ও পরিচয়

রাসূল (সা:)-কথা, ও কাজ ও সমর্থনকে  বলা হয়, অর্থাৎ রাসূল হিসেবে হুজুর যে কথা বলেছেন, যে সব কাজ করেছেন,

এবং সাহাবীদেরকে যে সব কাজ করতে দেখে সমর্থন দিয়েছেন তা হলো হাদীস।

হাদীসের পরিচয় দিতে গিয়ে বুখারী শরীফের ভূমিকায় বলা হয়েছে:

“হাদীস এমন এলমকে বলা হয় যার মাধ্যমে নবী কারীম (সা:) কথা, কাজ এবং তার অবস্থা সম্পর্কে জানা যায়।”

মেশকাত শরীফের ভূমিকায় মুহাদ্দিস শেখ আব্দুল হক দেহলভী হাদীসের নিম্নে বর্ণিত সংজ্ঞা দিয়েছেন:

মুহাদ্দিসীনের পরিভাষায় ইলমে হাদীস এমন এক ইলমকে বলা হয়, যা দ্বারা নবী কারীমের (সা:) – কথা ও অনুমোদনকে জানা যায়।

অনুমোদন বলা হয় এমন কথা ও কাজকে যা কোন সাহাবী কর্তৃক নভী কারীমের (সা:) – সামনে বলা কিংবা করা হয়েছে,

অথচ নবী (সা:) তার কোন প্রতিবাদ করেননি। কেননা উপরোক্ত কথা কিংবা কাজটি যদি শরীয়তের দৃষ্টিতে গর্হিত হতো,

তাহলে হুজুর (সা:) – প্রতিবাদ করতেন। সুতরাং হুজুরের এ ধরণের সমর্থনও শরীয়তের নির্দেশ জানার অন্যতম সূত্র।

হাদীসের সংজ্ঞা দান প্রসঙ্গে ইমাম সাখাভী বলেছেন:

অভিধানে হাদীস (নতুন) শব্দ হলো “কাদীম” (পুরাতন)  শব্দ – এর বিপরীত অর্থবোধক।

আর মুহাদ্দিসীনদের পরিভাষায় হাদীস বলা হয় নবী কারীমের (সা:) – কথা,  কাজ সমর্থন ও তার গুন বৈশিষ্ট্যকে এমনকি জাগরণ ও নিদ্রাবস্থায় হুজুরের গতিবিধিও হাদীসের অন্তর্ভুক্ত।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

যিলহজ্ব মাসের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল

যিলহজ্ব মাসের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم    1.*চুল নখ না কাটা**** হযরত উম্মে সালামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost