Breaking News
Home / ইসলাম ধর্ম / মুসলমানের পরস্পরের উপর পরস্পরের হক

মুসলমানের পরস্পরের উপর পরস্পরের হক

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, মুসলমান পরস্পরের ভাই।

সুতরাং সে তার উপরে কোন প্রকার জুলুমও করতে পারে না এবং তাকে অসহায় অবস্থায়ও ফেলতে পারেনা।

আর যে তার মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। অনুরূপভাবে যে, কোন মুসলমানের দু:খ দূর করে দিবে,

আল্লাহ কিয়ামতের দিন তার দু:খ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের ত্রুটি গোপন করে রাখবে,

আল্লাহ হাশরের দিন তার ত্রুটিও গোপন করে রাখবেন।

(বুখারী, মুসলিম)

হযরত আনাস (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন,  তোমার মুসলমান ভাই জালেম হোক, কিংবা মজলুম হোক, তাকে সাহায্য করবে।

একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মজলুমকে তো আমি সাহায্য করতে পারি, কিন্তু জালেমকে আমি কি করে সাহায্য করব?

হুজুর (সা:) বললেন, তুমি তাকে জুলুম হতে বিরত রাখবে, এটাই হবে তোমার জন্য তাকে সাহায্য করা।(অর্থাৎ একজন মুসলমানকে যখন জুলুম হতে বিরত রাখা হয়, তখন তাকে একটি ভয়ংকর পাপ কার্য হতে ফিরানো হয়।

যে পাপ কার্যটি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করত। আর এটাই হবে তাকে সাহায্য করা।

(বুখারী, মুসলিম)

হযরত আনাস (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, যে মহা-মহীয়ান আল্লাহর হাতে আমার জান, আমি তার শপথ করে বলছি,

কোন লোকই প্রকৃত মুমিন হতে পারবে না, যে পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে, তা তার অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে।

(বুখারী, মুসলিম)

হযরত আবু আইয়ুব আনসারী (রা:) হতে বর্ণিত,  রাসূল (সা:) বলেছেন, কারও পক্ষে তার (মুসলমান)  ভাইয়ের সহিত তিন দিন ও রাত্রি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ হবে না।

এমনভাবে যে পরস্পর পরস্পর হতে মুখ ফিরিয়ে নিবে। হ্যা তাদের এ নীরবতা প্রথমে যে সালাম দিয়ে ভঙ্গ করবে সেই উত্তম।

(বুখারী, মুসলিম)

উপরোক্ত হাদীসের ব্যাখ্যা নিম্নে করা হয়েছে

যদি কোন কারণে দুজন মুসলমানের মধ্যে মনোমালিন্য ঘটে, আর তার ফলে তাদের সম্পর্ক তিক্ত হয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়,

তাহলে তাদের এ অবস্থাটা তিন দিনের বেশী বজায় থাকাটা ইসলামের দৃষ্টিতে দোষণীয়। তিন দিনের মধ্যেই তাদের মনোমালিন্য মিটিয়ে ফেলা উচিত।

আর এ ব্যাপারে উভয়ের মধ্যে যে ব্যাক্তি প্রথম তার রাগ প্রশমিত করে অন্য ভাইয়ের প্রতি মিলনের হাত প্রসারিত করবে।

তাকেই হুজুর (সা:( উত্তম ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন।

পোস্টি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

ব্রাঞ্চ ম্যানেজার হতে চাও সফলতা নিশ্চিত করতে চাইলে এই লেখা একবার নয় বারবার পড়বে

মুসলিম বিডি ২৪ ডটকম  একজন ব্রাঞ্চ ম্যানেজার প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখার সার্বিক পরিচালনা, বিক্রয় বৃদ্ধি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost