Breaking News
Home / নামাজ / সালাতুত তাসবীহ নামাজ পড়ার নিয়ম

সালাতুত তাসবীহ নামাজ পড়ার নিয়ম

(মুসিলিমবিডি২৪ ডটকম)

সালাতুত তাসবীহ নামাজ পড়ার নিয়ম

ছোট বড় যাবতীয় গোনাহের মাগফেরাতের জন্যে সালাতুত তাসবীহ নামাজ পড়তে হয়।

সেই গোনাহ ইচ্ছাকৃত হোক কিংবা ভুলক্রমে, গোপনে হোক বা প্রকাশ্যে।

হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস (রাযি.)- কে এই নামাজ শিখিয়ে ছিলেন।

উক্ত নামাজ পড়ার নিয়ম এই যে, প্রত্যেক রাকআতে ক্বেরাত পড়ার পর ১৫ বার-

“সুবহানআল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আঁকবার ”

পড়বে এবং রুকুতে ১০ বার, ক্বওমাতে ১০ বার, সেজদায় ১০ বার, জলসায় ১০ বার, দ্বিতীয় সেজদায় ১০ বার,

এবং দ্বিতীয় সেজদা থেকে ওঠার পর বসে ১০ বার পড়বে। এভাবে প্রত্যেক রাকআতে ৭৫ বার এবং পুরো ৪ রাকআতে সর্বমোট ৩০০ বার এ তাসবীহ পড়া হবে।

সম্ভব হলে দৈনিক একবার, না হয় সাপ্তাহে একবার,  না হয় মাসে একবার  না হয় বছরে একবার,  না হয় জীবনে একবার হলেও এ নামাজ পড়ে নিবে।

চার রাকআত নামাজে মুসাব্বিহাত সূরা সমূহ থেকে যে কোন একটি সূরা পড়ে নিবে। মুসাব্বিহাত সূরা হলো মোট ৭ টি।

যথা: (১) সূরা বনী ইসরাইল (২) সূরা হাদীদ (৩) সূরা হাশর (৪) সূরা ছফ (৫) সূরা জুমআ (৬) সূরা তাগাবুন (৭) সূরা আলা।

তাওবার নামাজ কাকে বলে?

কারো গোনাহ হয়ে গেলে তার কর্তব্য হলো, সাথে সাথে অজু করে দুই রাকআত নফল নামাজ আদায় করে নেয়া।

অত:পর আল্লাহ তায়ালার দরবারে গোনাহ মাফের জন্য দোআ করা, তাওবা করা ও গোনাহের কারণে  অনুতপ্ত হওয়া।

তাছাড়া এই মর্মে দৃঢ় সংকল্প  করা যে, ভবিষ্যতে আর কোন দিন এ গোনাহ করবে না।

সূর্য গ্রহণের সময় সুন্নত কি?

সূর্যগ্রহণ হলে সুন্নত হল, জুমার ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দুই রাকআত নামাজ পড়বে।

প্রত্যেক রাকআতে অন্যান্য নামাজের মতোই এক রুকু করবে। ক্বেরাত খুবই লম্বা পড়বে এবং তা চুপে চুপে পড়বে।

সাহেবাইনের মতে ক্বিরাত উচ্চ:স্বরে পড়বে। নামাজের পর সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তায়ালার জিকিরে মশগুল থাকবে।

যদি জামায়াত না হয় তাহলে দুই চার রাকআত নামাজ একা একাই পড়ে নিবে।

অনুরূপ ভাবে চন্দ্রগ্রহণ, ঘোর অন্ধকার, কাল মেঘ, ভূমিকম্প প্রভৃতি মুসিবত দেখা দিলেও নামাজ পড়া সুন্নত।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

মসজিদে যেসব কাজ করা নিষেধ

মসজিদে যেসব কাজ করা নিষেধ

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم মসজিদে নিষিদ্ধ কাজগুলো নিম্নে দেয়া হলো- (১) মসজিদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost