মুসলিমবিডি২৪ডটকম

অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া ও তারুণ্য ধরে রাখার কৌশল
অনেকেই দেখবেন অল্প বয়সেই বুড়ো হয়ে যাচ্ছে, বাজে লাইফস্টাইল এটার একটা প্রধান কারণ,
রোগের কারনেও মানুষ দ্রুত বুড়ো হয়ে যায় ফুরিয়ে যায়, তারুণ্য শেষ হয়ে যায়, পুরুষদের পুরু*ষত্ব এবং নারীর নারীত্ব সময়ের আগেই শেষ হয়ে যায়।
তারুণ্য ধরে রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হলো:
স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস:
প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড আমাদের দ্রুত বুড়ো করে, তারুণ্য ধরে রাখতে প্রাকৃতিক খাবার খাওয়া জরুরী,
বেশি করে তাজা শাকসবজি, উন্নত মানের আমিষ এবং প্রাকৃতিক চর্বি যেমন: দেশী ডিম, মাছ, মুরগি, ঘাস খাওয়া গরুর মাংস চর্বি সহ, Olive oil, Coconut oil,
খাঁটি ঘি ইত্যাদি, মনে রাখবেন বেশি খেলে কোষে overload হয়, কোষে Toxicity হয়, Inflammation হয়,
তাই বার বার এবং বেশি বেশি না খেয়ে ক্ষুদা বেশী লাগলে খাবেন এবং ক্ষুদা থাকতে খাওয়া শেষ করুন।
রোজা/ Imtermittent Fasting:
অনেক publications আপনারা পাবেন যেখানে দেখানো হয়েছে Fasting aging process কে reverse করে,
মানে হল রোজা রাখলে তারুণ্য ফিরে আসে, কোষের overload, toxicity, Inflammation বা প্রদাহ কমে,
অর্থাৎ বেশি খেলে হবেন বুড়ো আর রোজা রেখে হবেন তরুণ।
পর্যাপ্ত ঘুম :
গবেষণা করে দেখা গেছে ঘুম কম হলে এবং সময়মতো ঘুমাতে না গেলে,
চেহারা এবং তারুণ্য নষ্ট হয়, তাই তরুণ থাকতে হলে পর্যাপ্ত এবং সময় মত ঘুমানো প্রয়োজন।
ব্যায়াম কায়িক শ্রম এবং খেলাধুলা:
তারুণ্য ধরে রাখতে Resistance or Muscle building or Gym training অনেক বেশী গুরুত্বপূর্ণ,
গবেষণায় দেখা গেছে মাংস পেশী নষ্ট হওয়া মানে বার্ধক্যে চলে যাওয়া, যতদিন মাংস পেশী বাড়াতে পারবেন,
muscle pump করাতে পারবেন ততদিন পুরু*ষত্য ধরে রাখতে পারবেন
মনে রাখবেন পেশী মানে পুরুষ আর এটা ঠিক রাখতে Gym করার বিকল্প নেই।
হ্যাঁ একটা বিকল্প আছে তাহলো শারীরিক পরিশ্রম। তরুণ থাকতে হলে খেলাধুলা করতে হবে যেমন Badmintonton etc.
নতুন কিছু শেখা:
Learning process এর ভেতর থাকা ব্রেইন কে তাজা রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ,
কুরআন শিখুন, ভাষা শিখুন বা আমার ভিডিও দেখুন লিখুন এবং শিখুন নিজে পারবেন নিজের স্বাস্থ্যর যত্ন নিতে।
মানসিক প্রশান্তির চর্চা:
মানসিক অশান্তি, দুশ্চিন্তা মানুষকে দ্রুত বুড়ো করে ফেলে, হাসি খুশী থাকার চেষ্টা করুন,
সবাইকে ভালোবাসা দিন আপনিও ভালোবাসা পাবেন, কল্যাণ কাজ করুন শান্তি পাবেন,
মনে মনে নিজেকে তরুণ ভাবুন দেখবেন আপনি তরুণ থাকবেন ইনশাআল্লাহ।
এগুলো নিয়মিত চৰ্চা করুন তরুন্যকে Enjoy করুন, তারুণ্যে বাঁচুন ওষুধ মুক্ত সুস্থ জীবন যাপন করুন।
উপরোক্ত পরামর্শ গুলো প্রদান করেছেন সকলের প্রিয় ডাক্তার, জাহাঙ্গীর কবির স্যার

MuslimBD24.Com Islamic blog site Bangladesh

