Breaking News
Home / মাদ্রাসা / প্রাইভেট মাদ্রাসাগুলোর বাড়ী ভাড়া মওকুফের আবেদন

প্রাইভেট মাদ্রাসাগুলোর বাড়ী ভাড়া মওকুফের আবেদন

(মুসলিমবিডি২৪ ডটকম) নিজস্ব প্রতিবেদক

প্রাইভেট মাদ্রাসাগুলোর বাড়ী ভাড়া মওকুফের আবেদন

করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারো প্রাইভেট হিফজ মাদরাসা সমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

করেছেন জাতীয় প্রাইভেট মাদরাসা হিফজ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ এ আবেদন জানান।

এতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে, দেশের প্রাইভেট হিফজ মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়।

বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকার কারণে অর্থ আয়ের পথ বন্ধ রয়েছে। তাই আপনি বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশ দিন।

তারা আরও বলেন, আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারো ছোট ছোট হাফেজী প্রাইভেট মাদরাসাগুলো সুন্দরভাবে টিকে থাকতে।

দীর্ঘ দিন মাদরাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদরাসা প্রধানগণ ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন ভাতা দিতেই হিমশিম খাচ্ছে।

শিক্ষকদের বেতন না দিলে তারা চলতে পারবে না। তাই ভাড়াটা মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরন হয় সাথে সাথে মাদরাসার সমস্যাও সমাধান হয়।

এ সমস্ত হাফেজী মাদরাসাগুলো সরকারের সহযোগিতা বা সাধারণ মানুষের দান সদকা ছাড়া পরিচালিত হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন।

তারা মনে করেন, একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন।

আল্লাহ তায়ালা যেন আপনাদেরকে এ দুর্যোগে হাফেজে কুরআনদের পাশে থাকার তাওফিক দান করেন এবং বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা ভাইরাসের এই মহামারি থেকে হেফাজত করেন আমিন।

সূত্র: আমারসংবাদ নিউজ

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost