Breaking News
Home / নামাজ / ফজর ও জোহরের সময় কখন থেকে শুরু হয় জেনে রাখুন

ফজর ও জোহরের সময় কখন থেকে শুরু হয় জেনে রাখুন

ফজরের নামাজের শুরু সময়-

ফজরের নামাজের সময় হলো সুবহে সাদেক উদয় হওয়ার পর থেকে সূর্যের কিনারা ভেসে উঠার পূর্ব পর্যন্ত।

মাস’আলা: সুবহে সাদেক ও সুবহে কাযেব কি?

শেষ রাতে আকাশের পূর্ব দিগন্তে উত্তর-দক্ষিণে যে শুভ্র আভা আত্নপ্রকাশ করে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে,  তাকে সুবহে সাদেক।

আর পূর্ব থেকে পশ্চিম দিকে বাঘের লেজের ন্যায় যে শুভ্রতা আত্নপ্রকাশ করে অল্পক্ষণ পরেই বিলীন হয়ে আবার অন্ধকারে ছেয়ে যায়,

তাকে সুবহে কাযেব বলে।

জোহরের নামাজের শুরু সময়-

জোহরের নামাজের সময় হলো,  সূর্য ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেক বস্তুর মূলছায়া ব্যতীত যখন ছায়াটি ঐ বস্তুর সমপরিমাণ হয়ে যায়।

মূলছায়া শ্রাবণ মাসে দেড় কদম হয়ে থাকে। আর এর পূর্বের ও পরের চার মাস (শ্রাবণসহ) এক এক কদম করে বাড়তে থাকে।

এরপর প্রত্যেক মাসে দুই দুই কদম পরিমাণ বাড়ে। অবশেষে মূল ছায়া মাঘ মাসে সাড়ে দশ কদম হয়ে যায়।

আর প্রত্যেক বস্তুর দৈর্ঘ্যের এক সপ্তমাংশকে কদম বলে।

এ হচ্ছে (অর্থাৎ মূল ছায়া ব্যতীত প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের সময় বাকী থাকা)।

সাহেবাইন ও জমহুর উলামায়ে কেরামের অভিমত। এ মতের উপরই ফাতওয়া। ইমাম আযম রহ. থেকেও এ ধরণের একটি অভিমত বর্ণিত আছে।

তবে ইমাম আযম রহ. -এর যে অভিমতের উপর ফতোয়া প্রাদান করা হয়েছে।

তা হলো, মূল ছায়া ব্যতীত প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকী থাকে।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

মসজিদে যেসব কাজ করা নিষেধ

মসজিদে যেসব কাজ করা নিষেধ

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم মসজিদে নিষিদ্ধ কাজগুলো নিম্নে দেয়া হলো- (১) মসজিদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost