Breaking News
Home / জরুরী মাসাইল / আযান ইকামতে উচ্চারণ বিকৃতি

আযান ইকামতে উচ্চারণ বিকৃতি

(মুসলিমবিডি২৪ ডটকম)

আযান ইকামতে উচ্চারণ বিকৃতি

“আল্লাহু আকবার” এর উচ্চারণ বিকৃতি যেন না হয়।

সে দিকে লক্ষ্য রেখে সবাইকে আযান ও ইকামতের মধ্যকার “আল্লাহু আকবার” এর উচ্চারণের ক্ষেত্রে যত্নবান থাকতে হবে।

যেন এতে কোন ধরনের বিকৃতি সৃষ্টি না হয়।

শুধু “আল্লাহু”আকবার” কেন আযান ইকামতের সকল শব্দের উচ্চারণের ক্ষেত্রে পূর্ণ সচেষ্ট থাকা প্রয়োজন যেন কোন একটি শব্দ বিকৃতির শিকার না হয়।

ইকামতের সঠিক পদ্ধতি

ইকামতের নিয়ম হচ্ছে প্রত্যেক দুটি বাক্য কে এক শ্বাসে উচ্চারণ করা।

তবে উভয়  শেষ অক্ষর ওয়াকফ এর ন্যায় সাকিন পড়া।

যেমন  “হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,”

“হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ”

“কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিিস সালাহ” ইত্যাদি।

অথচ, কোন কোন লোক শব্দগুলোর শেষাক্ষর সাকিন করে পড়ার পরিবর্তে মূল হারকাত দিয়েও পড়া থাকেন।

যেমন, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ, কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ ইত্যাদি।

এভাবে শেষাক্ষরের হারকাত উচ্চারণ করে পড়া ইকামতের মাসনুন তরীকার খেলাফ।

(ফাতাওয়ায়ে শামী- ১/৩৮৬, ফাওয়ায়ে আলমগীরী- ১/৫৬, বাহরুর রা-ইক্ব-১/২৫৮)

লাউড স্পীকারের আযানে ডানে বামে মুখ ফেরানো

আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ, বলার সময় ডান দিকে আর হাইয়া আলাল ফালাহ,বলার সময় বাম দিকে মুখ ফেরানো সর্বাবস্থায় সময়।

এমনকি নবজাত শিশুর কানে দেয়া আযানের বেলায়ও তা প্রযোজ্য। বিধায় লাউড স্পীকারের আযানেও ডানে বামে মুখ ফেরানো সুন্নাত।

(ফাতাওয়ায়ে শামী-১/৩৮৭, বাহরুর রা-ইক্ব-১/২৫৮, আহসানুল ফাতাওয়া-২/২৯৩)

ইকামতের মধ্যে ডানে বামে মুখ ফেরানো

যেভাবে আযানের মধ্যে ডানে বামে মুখ ফেরানো সুন্নাত। ঠিক তেমনিভাবে ইকামতের মধ্যে তা সুন্নাত।

(ফাতাওয়ায়ে শামী-১/৩৮৭, আহসানুল ফাতাওয়া-২/২৭৩)

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

মসজিদে যেসব কাজ করা নিষেধ

মসজিদে যেসব কাজ করা নিষেধ

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم মসজিদে নিষিদ্ধ কাজগুলো নিম্নে দেয়া হলো- (১) মসজিদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost