Breaking News
Home / শরীয়তের বিধান / কি কি কাজ করলে শিরক হয়?

কি কি কাজ করলে শিরক হয়?

(মুসলিম বিডি২৪.কম)

بسم الله الرحمن الرحيم 

শিরক সম্পর্কে জানলেন না তো আপনার এ জীবনই বৃথা!

নামাজ রোজা হজ্জ,দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বংস করে দেয় আর শেষ ফলাফল হলো স্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান।

আল্লাহ্ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক।
__(আবু দাউদ:৩২৩৬(ইফা)

কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক।
__(বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০)

মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।(:মুসলিম:১০৭৭,আবু দাউদ, মুত্তাফাকুন আলাই)

আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক।
__(সহিহ বুখারি: অধ্যায় : তাকদির)

কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক।(বুখারি, আবু দাউদ:৩৯১০)

কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে “ও মা, ও বাবা” ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক।

বিপদে পড়লে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহিরা জিউন” বলতে হয়।

__(সুরা বাকারাহঃ ১৫৬)

তোর ভবিষ্যত অন্ধকার’, ‘তর কপালে বহুত কষ্ট আছে এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।(সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯)

হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এইধারনা শিরক।(সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)

রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
__(তির্মিযি, আবু দাউদ ও হাকেম)

সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক।
__(আবু দাউদঃ৩৯১০)

সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শিরক।(সুরা আনাম:১৭, ইউনুস :১০৭)

যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক
যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি।

__(সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩)

আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক।

__(সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং৫২০৪)

আল্লাহ্ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক
__(সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯)

আরো পড়ুন

 জিহবা দিয়ে যে উনিশটি পাপ সংঘটিত হয়,জান্নাত পাওয়ার সহজ ৪ টি আমল,

About

Check Also

মসজিদে যেসব কাজ করা নিষেধ

মসজিদে যেসব কাজ করা নিষেধ

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم মসজিদে নিষিদ্ধ কাজগুলো নিম্নে দেয়া হলো- (১) মসজিদে …

Powered by

Hosted By ShareWebHost