Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসূল সা: হযরত যয়নব কে বিবাহ করার কারণ

রাসূল সা: হযরত যয়নব কে বিবাহ করার কারণ

(মুসলিমবিডি২৪ ডটকম)

রাসূল সা: হযরত যয়নব কে বিবাহ করার কারণ

হযরত যয়নব বিনতে জাহশ রা:বিবাহ বন্ধন থেকে মুক্ত হওয়ার পর তার সান্ত্বনা ও মনোরঞ্জনের জন্য নবী করীম সা:স্বয়ং তাঁকে বিবাহ করতে মনস্থ করলেন।

তখন আরবের প্রথা অনুযায়ী যেহেতু পালক পুত্রকে আপন পুত্রের মতই মনে করা হতো,

তাই সাধারণ লোকদের ধারনার কথা মনে করে নবী করীম সা:এ ইচ্ছা প্রকাশ করলেন না।

কেননা লোকেরা বলাবলি করবে যে,নিজের পুত্রবধূকে বিবাহ করেছে।

কিন্তু এটি যেহেতু অন্ধকার যুগের একটি প্রথা ছিল।যার অবসান ঘটানো ইসলামে জরুরি ছিল।তাই এ আয়াত অবতীর্ণ হল।

“আপনি মানুষের (সমালোচনার) ভয় করেন অথচ ভয় একমাত্র আল্লাহকে করা উচিত”।

মোটকথা চতুর্থ হিজরীতে আর কোন কোন বর্ণনা অনুযায়ী তৃতীয় বা পনঞ্চম হিজরীতে আল্লাহ পাকের নির্দেশ মুতাবিক নবী করীম সা:স্বয়ং তাকে বিবাহ করলেন।

যাতে করে লোকদের একথা জানানো যায় যে,পালক পুত্র আপন পুত্রের মত নয়়।তার স্ত্রী সম্পর্ক ছিন্নের পর হারাম নয়।

আর যারা আল্লাহর এই হালালকে বিশ্বাসের দিক দিয়ে বা কার্যকরী ভাবে হারাম করে রেখেছে,তারা যেন ভবিষ্যতে এই ভুল আকিদা থেকে ফিরে আসে।

এবং জাহেলিয়াতের একটি কুপ্রথার অবসান ঘটে।
আর এই দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও প্রথার অবসান ঘটানো তখন ই সম্ভব,

যখন রাসুল সাঃ স্বয়ং আমলীভাবে এটি করে দেখাবেন।

হযরত যায়নব সম্পর্কে আমি যা লিখেছি তা অত্যন্ত বিশুদ্ধ হাদিস থেকে লিখেছি।

এ সম্পর্কিত বহু হাদিস বুখারী শরীফের ব্যাখ্যাকার হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজর আসকালানী (র) তার ব্যাখ্যা গ্রন্থ “ফতহুল বারী”তে সংকলিত করেছেন।

(ফতহুল বারী সুরা আহযাবের তাফসীর দ্রষ্টব্য)

এগুলো ছাড়া অন্য যে সকল ভ্রান্ত রেওয়ায়েত প্রচার করা হয়েছে,সে গুলো মুনাফিক ও কাফিরদের মনগড়া কাহিনী।

যেগুলোকে কোন কোন মুসলিম ঐতিহাসিক যাচাই বাছাই না করে নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন।অথচ এগুলো সম্পুর্ন মিথ্যা রটানো অপবাদ বৈ কিছু নয়।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

(মুসলিমবিডি২৪ ডটকম) একনজরে দেখে নিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) থেকে আমাদের আদি পিতা হজরত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost