Breaking News
Home / নামাজ / নামাজ কত প্রকার ও কি কি

নামাজ কত প্রকার ও কি কি

নামজ ৪ প্রকার। যথা:-ফরজ, ওয়াজিব, সুন্নত  ও মুস্তাহাব।

অধিকাংশ ইমামের মতে পাচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ ওয়াজিব নয়।

ইমাম আবু হানীফা (রহ.) এর মতে বিতর, ঈদুল ফিতর ও ঈদুল আযাহার নামাজও ওয়াজিব এ অভিমতের উপরই ফতোয়া।

অন্যান্য ইমামগণের মতে এসব নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ।

বিতর নামাজ কত রাকাত ও তা কয় সালামে পড়তে হয়?

ইমাম আবু হানীফা (রহ.) এর মতে, বিতর নামাজ তিন রাকাত।

তিন রাকাত বিতর নামাজ একই সালামে আদায় করা।

তিন রাকাতেই সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা পড়া এবং তৃতীয় রাকাতে ক্বেরাতের পর রুকুর পূর্বে দু’আয়ে কুনূত পাঠ করা,ওয়াজিব।

ইমাম শাফেয়ী (রহ.) এর মতে দু’আয়ে কুনূত কেবল রমজানের শেষ ১৫ দিন সুন্নত (বছরের অন্যান্য সময়ে পড়া সুন্নত নয়।)

অধিকাংশ উলামায়ে কেরামের মতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় দু’আয়ে কুনূত পড়া সুন্নত।

ফজরের নামাযে দু’আয়ে কুনূত পড়ার হুকুম কি?

ফজরের নামাজে দু’আয়ে কুনূত পড়া বেদাত।

কিন্তু ইমাম শাফেয়ী (রহ.) এর মতে ফজরের নামাজে দু’আয়ে কুনূত পড়া সুন্নত।

বিতরের নামাজে কোন কোন সূরা পাঠ করা মুস্তাহাব?

বিতর নামাজের প্রথম রাকাতে ‘সাব্বিহিসমা’ দ্বিতীয় রাকাতে ক্বুল ইয়া আইয়্যূহাল কাফিরুন ও তৃতীয় রাকাতে ক্বুলহুওয়াল্লাহু আহাদ’ পাঠ করা মুস্তাহাব।

 

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নামাজ ভঙ্গের কারণসমূহ

নামাজ ভঙ্গের কারণসমূহ

(মুসলিমবিডি২৪ডটকম) নামাজ ভঙ্গের কারণগুলো নামাজ ভঙ্গের কারণ ১৯ টি। (১) কিরাতে অশুদ্ধ পড়া অর্থাৎ কিরাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost