Breaking News
Home / সাহাবায়ে কেরাম / আল্লাহ ওয়ালাদের দানশীলতা

আল্লাহ ওয়ালাদের দানশীলতা

মালিকুদদার (রহ.) বলেন – একবার হযরত ওমর (রাযি.) চারশত দীনার ভর্তি একটি থলে তার গোলামকে দিয়ে বললেন।

এটা হযরত আবু ওবাইদাহ ইবনুল জারাহ (রাযি.) এর নিকট নিয়ে যাও তাকে এ গুলি দিয়ে বলবে ব্যক্তিগত কাজে ব্যয় করতে।

এবং থলে তার হাতে দেওয়ার পর তুমি অপেক্ষা করবে ও চুপিসারে দেখবে যে, তিনি তা কি কাজে ব্যয় করেন।

অত:পর আমাকে এসে সংবাদ দেবে। নির্দেশ মত গোলাম থলেটি হযরত আবু ওবাইদা (রা.) নিকট পৌছল এবং আমীরুল মুমিনীনের পক্ষ হতে হাদিয়া পেশ করল ।

হযরত আবু ওবাইদা (রাযি.) থলে হাতে নিয়ে বললেন আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার উপর রহমতের ধারা অবতীর্ণ করুন।

অত:পর তার ক্রীতদাসীকে ডেকে বললেন নাও এখান থেকে অমুককে  সাত দীনার,অমুককে,অমুককে,পাচ দীনার করে দিয়ে দেবে।

এভাবে  করতে করতে এক পর্যায়ে সব গুলি দীনারও বিতরণ করে দিলেন,গোলাম ফিরে এসে সব কিছু হযরত ওমর (রাযি:) কে খোলে বলল।

এর মধ্যে তিনি আরেকটি দীনার ভর্তি থলে প্রস্তুত করে রেখেছিলেন এবং একই ভাবে গোলামের  হাতে দিয়ে বললেন -এটা মু’আযের (রা.)নিকট নিয়ে যাও।

তাকেও গিয়ে বলবে-এগুলো তার ব্যক্তিগত  ব্যয়ভারের জন্য প্রদান করা হয়েছে। তারপর লক্ষ রাখবে কোন খাতে এগুলো ব্যয় করে।

যতারীতি গোলাম হযরত ম,আয (রাযি.) এর নিকট গিয়ে বলল-আমীরুল মুমিনীন এ গুলো আপনার ব্যক্তিগত ব্যয়ভারের জন্য পাঠিয়েছেন।

তিনিও থলেটি গ্রহণ করলেন এবং দোয়া করলেন- আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দান করুন,তার উপর রহমত বর্ষণ করুন।

অত:পর কৃতদাসীকে ডেকে বললেন – এ গুলো হতে অমুককে এত, অমুককে এত দান করবে।

হযরত মু’আয (রাযি.) এর স্ত্রী পর্দার আড়াল হতে বলে উঠলেন- খোদার কসম!

আমরাও অনটনে ভুগছি। হযরত মু’আয (রাযি.) থলে হাতিয়ে দেখলেন –

তাতে মাত্র দুটি দীনার অবশিষ্ট আছে। সে দুটো দীনার স্ত্রীর নিকট ছুড়ে মারলেন।

গোলাম এ দৃশ্য দেখার পর হযরত ওমর (রাযি.) এর নিকট ফিরে এল এবং তাকে বিস্তারিত ঘটনা শুনাল।

এতে হযরত ওমর (রাযি.)! আনন্দে আবেগাল্পুত হয়ে বললেন – এরা সকলেই সহোদর ভাইয়ের মত পরস্পরের গুন -! বৈশিষ্ট্ একই রকম।

 

আত-তারগীব -২/৪১-৪২

 

 

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নবী করীম (সা.) -এর ওহী লেখক সম্মানিত সাহাবাগণ

নবী করীম (সা.)-এর ওহী লেখক সম্মানিত সাহাবাগণ

(মুসলিম বিডি২৪.কম)  بسم الله الرحمن الرحيم নবী করীম (সা.)-এর ওহী লেখক যে সাহাবাগন,তাদের নাম নিম্ন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost