Breaking News
Home / সাহাবায়ে কেরাম / দুনিয়া ত্যাগি সাহাবি

দুনিয়া ত্যাগি সাহাবি

সাহাবায়ে কিরাম (রাযি.) হযরত আমর ইবনুল আস (রাযি.) এর নেতৃত্বে মিশরের বিখ্যাত শহরে ইসিকান্দরিয়া প্রসিদ্ধ নগরী আলেকজান্দারিয়া অবরোধ করে রেখেছিলেন।

পথিমধ্যে হযরত ওবাদা ইবনে সামেত (রাযি.) কোন প্রয়োজনে তাবু থেকে বেশ দূরে চলে গেলেন।

হঠাৎ কোথাও ঘোড়া থেকে নেমে নামাজের নিয়ত বাধলেন।

নামাযরত অবস্থায় কয়েকজন রোমীয় সেনা ধীর পায়ে তার নিকটে চলে আসল। তারা ভাবল একে হত্যার করার এখনই সর্বোত্তম সুযোগ।

এ অসৎ উদ্দেশ্যে তারা অগ্রসর হতে লাগল। হযরত ওবাদা (রাযি.) টের পেয়ে দ্রুত সালাম ফিরালেন।

তিনি অত্যন্ত উৎফুল ও নির্বাক চিত্তে ঘোড়ায় চেপে বসলেন এবং তাদের উপর আক্রমণ করলেন।

রোমানরা ভেবেছিল, লোকটি একজন দরবেশ ও আবেদ, সে ততটা সাহসী ও বাহাদুর হওয়ার কথা নয়।

যখন আল্লাহর এ ব্যাঘ্র তাদের উপর চড়াও হল,তারা পেছনে পালাতে কিন্তু হযরত ওবাদা (রাযি.) তাদের তাড়া করা হতে বিরত থাকলেন না।

তারা সবাই সম্মুখে আর তিনি তাদের পেছনে।

এক পর্যায়ে যখন তারা দেখল যে, জীবন রক্ষার আর কোন উপান্তর নেই,তখন তারা কোমরের বেল্টে বাধা বিভিন্ন মূল্যবান বস্তু মাটিতে নিক্ষেপ করতে লাগল।

তাদের ধারণা ছিল,লোকটি আরব যাবে,

সে এ সকল মূল্যবান সামগ্রী দেখে সে গুলোর লালসায় আমাদের পিছু তাড়া ছেড়ে দিয়ে এগুলো কুড়ানোতে লেগে যাবে।

কিন্তু হযরত ওবাদা (রাযি.) হল সরদারে দোজাহানের হাতে গড়া একজন আদর্শ সাহাবী।

তিনি সেগুলোর প্রতি বিন্দুমাত্র প্রতি ভ্রুক্ষেপ না করে তাদেরকে তাড়ানো অব্যাহত রাখলেন।

বহু কষ্টে তারা এক সময় কেল্লার ভেতর ডুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। হযরত ওবাদা (রাযি.) কিছুক্ষণ কেল্লার উপর হতে পাথর নিক্ষেপ করে ফিরে গেলেন।

ফিরার পথে দেখলেন রোমানদের মালামাল মরুভূমিতে পড়ে আছে।

আল্লাহ প্রেমে বিভোর এ সাহাবী সে সকল মালামাল কুড়ানোকে নিজের সময় অপচয় ভেবে তাতে হাতও দিলেন না বরং পূর্বের স্থানে গিয়ে পূণিরায় নামাজ আরম্ভ করলেন।

আর রোমীয়রা এসে তাদের মালামাল কে আপন অবস্থায় পড়ে আছেভদেখে তা কুড়িয়ে নিল।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নবী করীম (সা.) -এর ওহী লেখক সম্মানিত সাহাবাগণ

নবী করীম (সা.)-এর ওহী লেখক সম্মানিত সাহাবাগণ

(মুসলিম বিডি২৪.কম)  بسم الله الرحمن الرحيم নবী করীম (সা.)-এর ওহী লেখক যে সাহাবাগন,তাদের নাম নিম্ন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost