Breaking News
Home / রোজা / যেসব কারণে রোজা ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হয়

যেসব কারণে রোজা ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হয়

যদি রমজানে কারো দুই বা ততোধিক রোজা ভেঙ্গে যায়, আর যদি প্রথম রোজা ভঙ্গের পরেই কাফফারা আদায় করে ফেলে।

তাহলে দ্বিতীয় কাফফারা পৃথকভাবে আদায় করতে হবে। অনুরূপভ তৃতীয়, চতুর্থ বা পরবর্তী রোজার একই হুকুম।

আর যদি রমজানের প্রথম দিকের ভেঙ্গে ফেলা রোজার কাফফারা শেষ রোজা পর্যন্ত আদায় না করে থাকে।

তাহলে ভেঙ্গে ফেলা একাধিক রোজার জন্য একটি কাফফারাই যথেষ্ট।

ইমাম মালেক ও ইমাম শাফেয়ী রহ. এর মতে পৃথক পৃথক রোজার জন্য পৃথক পৃথক কাফফারা দেয়া ওয়াজিব।

আর যদি কেউ দু’রমজানে দুটি রোজা ত্যাগ করে থাকে এবং প্রথম রোজার কাফফারা আদায় না করে থাকে।

তাহলে পৃথক পৃথক কাফফারা ওয়াজিব হবে। এ ব্যাপারে সকল ইমাম একমত।

কোন কোন কারণে কাফফারা ওয়াজিব হয় না, শুধু ক্বাযা ওয়াজিব হয়?

যদি কোন ব্যক্তি ভুলে বা চাপে পড়ে। রোজা ভঙ্গ করে, চাই তা সহবাস করে হোক, ফিটকারী ব্যবহার করে হোক,

কানে কিংবা নাকে ঔষধ ব্যবহারের কারণে হোক, পেট অথবা মাথার যখমে ঔষধ লাগানোর কারণে পেট বা মস্তকের ভিতরে প্রবেশের কারণে হোক।

পাথর, লোহা বা এমন কোন জিনিস গিলে ফেললে যা ঔষধ বা খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত নয়,

কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে বা রাত্র বাকী আছে মনে করে সেহেরী খাওয়ার পর জানতে পারে যে তখন সকাল ছিল,

সূর্য অস্তমিত হয়েছে ভেবে ইফতার করার পর দেখা গেল সূর্য তখনো অস্তমিত হয়নি,

ভুলে খানা খাওয়ার পর রোজা ভঙ্গ হয়েছে চিন্তা করে পুনরায় ইচ্ছাকৃত ভাবে খেয়ে নিলে,

ঘুমন্ত অবস্থায় কণ্ঠনালীতে কেউ পানি ঢেলে দিলে,

কোন মহিলাকে কেউ ঘুমন্ত অবস্থায়, উন্মাদ বা অজ্ঞান অবস্থায় সহবাস করলে, উক্ত সকল ক্ষেত্রেই ক্বাযা ওয়াজিব হবে,

কাফফারা ওয়াজিব হবেনা।

অনুরূপভাবে কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখা বা না রাখা কোনটিরই নিয়ত না করে থাকে এবং রোজা ভঙ্গকারী কোন কাজও তার দ্বারা সংঘটিত না হয়ে থাকে।

তাহলে ক্বাযা ওয়াজিব হবে ; কাফফারা ওয়াজিব হবেনা।

আর যদি রমজান মাসে রোজার নিয়ত না করে থাকে এবং খানা খেয়ে ফেলে তাহলে ইমাম আযম রহ. এর মতে কাফফারা ওয়াজিব হবেনা।

সাহেবাইনের মতে (কাফফারা) ওয়াজিব হবে।

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

(মুসলিমবিডি২৪ ডটকম) বিনা ওজরে কোন জিনিসের স্বাদ নেয়া বা কোন কিছু চিবানো মাকরূহ। কিন্তু প্রয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost