Breaking News
Home / দোয়া/প্রার্থনা / দুই সাহাবী (রাযি।) -এর দোয়া

দুই সাহাবী (রাযি।) -এর দোয়া

ইমাম বগবী (রহঃ) হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রাযীঃ) হতে বর্ণ্না করেন যে,

ওহুদ যুদ্ধ চলাকালীন আব্দুল্লাহ ইবনে জাহান (রাযিঃ) আমাকে ডেকে বললেন – আসুন! আমরা উভয়ে মিলে দোয়া করি ।

আমি তার পিছু নিলাম । অতঃপর উভয়ে   ময়দানে এক কোনে চলে যাই ।

আমি দোয়া করলাম – হে আল্লাহ! আগামী কাল যখন যুদ্ধ আরম্ভ হবে, আমার মোকাবেলা যেন কোন শক্তিশালী কাফিরের সঙ্গে হয় ।

আমি তার সঙ্গে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য লড়াই করব । আপনি আমাকে উক্ত সংঘর্ষে বিজয় দান করুন। আব্দুল্লাহ ইবনে জাহান (রাঃ) আমার দোয়া শুনে আমীন বললেন ।

তারপর ছিল তার দোয়ার পালা । সে মতে তিনি দোয়া করতে লাগলেন , হে আল্লাহ ! আমাকে আগানীকাল কোন সুঠাম দেহী শক্তিশালী কাফিরের মোকাবেলা করার তাওফিক দিন ।

তার সঙ্গে আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য লড়াই করব। অতঃপর আমার প্রতিপক্ষ কাফির যেন আমাকে পাকড়াও করে নাক, কান ইত্যাদি কেটে দেয়।

যাতে কিয়ামতের দিন আপনার সামনে আরয করতে পারি – হে আল্লাহ ! আমি আপনার ও আপনার রাসূলের (সাঃ) রাস্তায় এ দুরাচরণের শিকার হয়েছি।

সেদিন আপনি আমার কথার সমর্থন জানাবেন ।

হযরত সাদ (রাঃ) বলেন – আব্দুল্লাহ ইবনে জাহান (রাঃ) এর দোয়া আমার দোয়া এর চেয়ে উত্তম এবং মূল্যবান ছিল।

সেদিন গত হওয়ার পর আমি দেখলাম যে, যথারীতি তার নাক ও কান কাটা অবস্থায় একটি সুতোয় ঝুলছে।

আল-ইছাবা ২/২৭৮

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নিষিদ্ধ কবীরা গুনাহসমূহ থেকে বেচে থাকলে ছোট-খাট গুনাহসমূহ ক্ষমা করে দেব

আল্লাহ তায়ালা নিম্নে বলেছেন: “যদি তোমরা নিজেদেরকে নিষিদ্ধ কবীরা গুনাহসমূহ হতে বাচিয়ে রাখ, তাহলে তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost