(মুসলিমবিডি২৪ডটকম)
জুমুআর নামাজ
সপ্তাহে সাতদিন। তন্মধ্যে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন এবং সাপ্তাহিক ঈদের দিন। কেননা এই দিনেই সবচেয়ে বেশি নেয়ামত আল্লাহ পাক মানুষকে দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন এই দিনে এমন এক সময় আছে (সমস্ত দিনের মধ্যে) যে, মানুষ আল্লাহর নিকট যা প্রার্থনা করিবে আল্লাহ পাক তাহাই কবুল করিবেন। (বুখারী শরীফ)
খুতবার নিয়ম
মুসল্লিদের উপস্থিত হওয়ার পর ইমাম সাহেব মুসল্লীদের দিকে মুখ করিয়া মিম্বরে বসিবেন এবং মুয়াজ্জিন সাহেব মিম্বরের সামনে দাঁড়াইয়া আযান দিবেন।
আযান শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গেই ইমাম সাহেব দাঁড়াইয়া প্রথম খুতবা পাঠ করিবেন। প্রথম খুতবা শেষ হওয়ার পর একটু বসিয়া পুনরায় দাঁড়াইয়া দ্বিতীয় খুতবা পাঠ করিবেন।
জুমার খুতবা পাঠ করা ফরজ, খুতবা শেষ হওয়ার পর নামাজ শুরু হইবে।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

