Breaking News
Home / নামাজ / তারাবীহ এর নামাজ কত রাকাত

তারাবীহ এর নামাজ কত রাকাত

(মুসলিমবিডি২৪ ডটকম)

তারাবীহ এর নামাজ কত রাকাত

মহানবী (সা:) তারাবীহ এর নামাজ পড়েছিলেন রমজানের কোন কোন রাতে।

কিন্তু উম্মতের উপর ইহা ফরজ হয়ে যাবার ভয়ে তিনি এর উপর স্থায়ীভাবে আমল করেননি। (বুখারী, মুসলিম)।

হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, হুজুর (সা:) রমজানের তারাবীহ এর নামাজ বিশ রাকাত পড়তেন।

(বায়হাকী, ত্বারবানী, ইবনে আবিশায়বাহ)

অত:পর দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব (রাযি:) এর যুগে বিশ রাকাত তারাবীহ এর নামাজ পূর্ণরূপে প্রচলিত হয় এবং সমস্ত সাহাবায়ে কিরামের ইজমা বা ঐক্যমত্য সিদ্ধান্ত হয়।

কেউই এর উপর কোন আপত্তি অভিযোগ করেননি। অন্যদিকে মহানবী (সা:) এর সুস্পষ্ট নির্দেশ রয়েছে:

“আমার এবং হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাত পালন তোমাদের জন্য অত্যাবশ্যক। তোমরা তা শক্তভাবে এবং দৃঢ়দন্তে আকড়ে ধর।”

(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ)

উক্ত হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, বিশ রাকাত তারাবীহ এর প্রমাণ যদি আল্লাহর রাসূল থেকে সরাসরি না-ই থাকে,

তবুও হযরত উমর (রাযি:) এর যুগে প্রতিষ্ঠিত বিশ রাকাত পালন করা উম্মতের জন্য অপরিহার্য। এছাড়াও ইজমা হল শরীয়তের চার প্রমাণের অন্যতম।

আর তারাবীহ এর নামাজ বিশ রাকাতের উপর সাহাবায়ে কিরামের ইজমা’ রয়েছে এবং এর উপর চার মাযহাবের সকল ইমামেরও ইজমা’ বিদ্যমান।

চার মাযহাবেই তারাবীহ এর নামাজ বিশ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ অপর দিকে বায়তুল্লাহ শরীফে এখনো বিশ রাকাত তারাবীহ এর নামাজ বিদ্যমান আছে।

(মুগনী লে ইবনে কুদামাহ ১/৮০৩)

অতএব, তারাবীহ এর নামাজ বিশ রাকাতই আদায় করতে হবে। এর মধ্যে মোটেই কম করা যাবে না।

তারাবীহ এর নামাজ কাদের জন্য

তারাবীহ এর নামাজ শুধু পুরুষদের জন্য নয় বরং নারী-পুরুষ সকলের জন্যই সুন্নাতে মুয়াক্কাদাহ।

(ফাতাওয়ায়ে শামী-২/৪৩)

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নামাজ ভঙ্গের কারণসমূহ

নামাজ ভঙ্গের কারণসমূহ

(মুসলিমবিডি২৪ডটকম) নামাজ ভঙ্গের কারণগুলো নামাজ ভঙ্গের কারণ ১৯ টি। (১) কিরাতে অশুদ্ধ পড়া অর্থাৎ কিরাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost