Breaking News
Home / নামাজ / নামাজ পড়াকালীন রাকাত নিয়ে সংশয়ে পড়লে কি করবেন?

নামাজ পড়াকালীন রাকাত নিয়ে সংশয়ে পড়লে কি করবেন?

ছবি সংগ্রহীত

প্রশ্ন: মাঝে মাঝে নামাজের রাকাত সংখ্যা নিয়ে সংশয়ে পড়ে যাই।

চেষ্টা করেও স্মরণ করতে পারি না কত রাকাত পড়েছি। এক্ষেত্রে কী করব?

উত্তর: নামাজের রাকাত-সংখ্যা নিয়ে সংশয়ে পড়লে করণীয় হল,

যে সংখ্যার প্রতি প্রবল ধারণা হবে তা ধরে নিয়ে অবশিষ্ট রাকাত পূর্ণ করবেন। এক্ষেত্রে সিজদায়ে সাহু দেওয়া লাগবে না।

পক্ষান্তরে রাকাত সংখ্যার ব্যাপারে যদি কোনো ধারণাই প্রবল না হয় তাহলে সম্ভাব্য সংখ্যার মাঝে কম  সংখ্যাটি ধরে ঐ সংখ্যা হিসাবে অবশিষ্ট নামাজ পূর্ণ করবেন।

এক্ষেত্রে প্রত্যেক রাকাতের শেষে বৈঠক করে তাশাহহুদ পড়বেন এবং শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন।

উল্লেখ্য যে, নামাজ পড়াকালীন এ ধরনের সংশয় মনোযোগহীনতার হয়ে থাকে। তাই একাগ্রতা ও খুশু-খুযুর সাথে নামাজ আদায়ের প্রতি যত্নবান হতে হবে।

 

সূত্র : কিতাবুল আছল ১/২২৪, ফাতহুল কাদীর ১/৪৫২, ফাতাওয়া তাতারখানিয়া ২/৪২৯, রদ্দুল মুহতার ২/৯৩, বাদায়েউস সানায়ে ১/৪০৩, ফাতাওয়া খানিয়া ১/১২০

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost