Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / নবীজী (সা:) এর সংঘে ঘনিষ্ঠতা

নবীজী (সা:) এর সংঘে ঘনিষ্ঠতা

হযরত আনাছ (রাযি.) বলেন -রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিবিগণের ঘর ব্যতীত কেবল মাত্র উম্মে সুলাইমের (রাযি.) ঘরে তাশরিফ নিতেন।

এছাড়া মদীনার অন্য কারও ঘরে যেতেন না। এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,তার প্রতি আমার মায়া হয়।

কারণ,তার ভাইকে আমার সম্মুখেই হত্যা করা হয়েছে।

এ বিষয়ে হযরত আনাসের (রাযি.) অপর একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন-একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের ঘরে তাশরিফ নিয়ে গেলেন।

দুপুরে সেখানেই ঘুমিয়ে পড়লেন। প্রচন্ড গরমে তার পবিত্র শরীর মোবারক সম্পূর্ণ ঘার্মাক্ত হয়ে গেল।

উম্মে সুলাইম (রাযি.) এ অবস্থা দেখে একটি বোতলে ঘাম সংগ্রহ করতে লাগলেন।

হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে জিজ্ঞাসা করলেন – উম্মে সুলাইম! তুমি কি করছ?

হযরত উম্মে সুলাইম জবাবে আরয করলেন ইয়া রাসূলুল্লাহ শাল্লাল্লাহূ আলাইহি ওয়া সাল্লাম, এ গুলো আপনার শরীরের ঘাম।

আমি এগুলোকে আতরের সংঘে মিশিয়ে ব্যাবহার করব। কারণ,এতে আমি পৃথিবীর সকল আতরের তুলনায় অধিক সুগ্রাণ পাচ্ছি।

 

আউলিয়া ২/৫৭-৬১

About Muslimbd

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

(মুসলিমবিডি২৪ ডটকম) একনজরে দেখে নিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) থেকে আমাদের আদি পিতা হজরত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost