Breaking News
Home / জুম'আ / জুমুআর দিনের নামকরণ

জুমুআর দিনের নামকরণ

(মুসলিমবিডি২৪ডটকম)জুমুআর দিনের নামকরণ

শুক্রবার দিনের নাম কেন জুমুআ রাখা হইল, এ সম্বন্ধে অনেক মতভেদ আছে। হাদীস শরীফে আছে হযরত সুলাইমান রাঃ বলেন,

একবার রাসূলে কারীম সাঃ আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জান,

জুমুআর দিনের নাম কেন জুমুআ হইলো? আমি আরজ করলাম হে আল্লাহর রাসূল! ইহার কারণ তো আমার জানা নেই। তিনি বললেন,

এই দিনে তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে তৈরীর কাদামাটি জমা করা হয়েছিল। এই জন্যই এই দিনের নাম জুমুআ রাখা হয়েছে।

কেহ কেহ বলেন, হযরত আদম আঃ এর পাজর হইতে আদি মাতা হাওয়া আঃ কে সৃষ্টি করার পর

আদম আঃ ও হাওয়া আঃ এর মধ্যে শুক্রবার দিনই প্রথম মিলন ঘটেছিল। এইজন্যই এই দিনের নাম জুমুয়ার রাখা হয়েছে আবার কেহ কেহ বলেন,

বেহেশত হইতে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়া দীর্ঘকাল বিচ্ছিন্ন থাকার পর আদম ও হাওয়ার মধ্যে পুনরায় এই দিনই মিলন হয়েছিল।

তাই এই দিনের নাম জুমুআ রাখা হয়েছে। কেউ কেউ বলেন,

এই দিনই কেয়ামত হইবে এবং সমস্ত মানবকে হাশরের ময়দানে বিচারের জন্য জমায়েত করা হইবে। এই জন্যই এই দিনের নাম জুমুআ রাখা হয়েছে।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost