(মুসলিমবিডি২৪ডটকম) 
ঈদের নামাজের হুকুম
আমরা অনেকই ঈদ নামাজের নিয়ম ও হুকুম সম্পর্কে অজ্ঞ। ঈদ নামাজের হুকুম হলো, উভয় ঈদের নামাজ পড়া ওয়াজিব।
ঈদের নামাজ পড়ার নিয়ম
ঈদ নামাজ পড়ার নিয়ম, প্রথমে নিয়ত করার পর (ঈদুল ফিতর/ঈদুল আযহা) উভয় হাত কান বরাবর উঠিয়ে তাকবীরে তাহরীমা বলে নাভীর নিচে বাঁধবে।
অতঃপর ইমাম এবং মুক্তাদি উভয়ে ছানা পড়বে। অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত তিন তাকবীর বলবেন,
প্রত্যেকবার তাকবীর বলার সময় ইমাম ও মুক্তাদি উভয়ে দুই হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে দিবে।
তৃতীয় তাকবীরের পর হাত না ছেড়ে বেঁধে নেবে। অতঃপর ইমাম সাহেব সূরা-কেরাত পড়ে,
রুকূ সিজদা যথারীতি প্রথম রাকাত শেষ করবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাড়িয়ে সূরা-কেরাত পড়বেন।
অতঃপর রুকূতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত তিন তাকবীর বলবেন।
তাকবীর বলার সময় ইমাম ও মুক্তাদি উভয়ে দুই হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে দেবে।
তারপর হাত ছাড়া অবস্থায়ই তাকবীর বলে রুকূতে চলে যাবে এবং অবশিষ্ট নামাজ সমাপ্ত করবে।
ঈদের খুৎবা শুনার হুকুম
অতঃপর ইমাম সাহেব মিম্বরে দাড়িয়ে খুৎবা পাঠ করবেন। খুৎবা শুনা ওয়াজিব।
আরো পড়ুন 👇👇👇
ঈদের নামাজের জন্য কি কি শর্ত রয়েছে?, ঈদের নামাজের জন্য কি কি শর্ত রয়েছে?,
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

