Breaking News
Home / জরুরী মাসাইল / স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে

স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে

(মুসলিমবিডি২৪ডটকম) স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে

প্রশ্নঃ  এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়ার পরই উক্ত মহিলা মারা যান। ঘটনাক্রমে মহরানা অনাদায়  থাকে।

মহিলার কোন সন্তানাদী নেই। কোন উত্তরাধিকারীও নেই। এখন তালাকদাতা স্বামী যদি কোন প্রকার

নিজের সওয়াবের আশা না করে ঐ মৃত মহিলার পক্ষ হতে মহরানার টাকাগুলো কোন মসজিদ নির্মাণের

কাজে বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেন, তবে মহরানা আদায় হবে কি না?

যদি না হয়, তবে কি পন্থা অবলম্বন করতে হবে?

উত্তরঃ   মহিলার কোন ওয়ারিশ থাকলে সে উক্ত টাকা পাবে। মহিলার মহরানার টাকা তার উত্তরাধিকার

কেউ না থাকায় নিজের দায়িত্ব থাকায় এবং মহিলাকে সাওয়াব পৌছানোর নিয়তে মসজিদে বা মাদ্রাসায় দান করে দিতে পারে।

তাতে কোন অসুবিধা নেই। উল্লেখ্য যে, সন্তানহীন স্ত্রীর অর্ধেক সম্পদের ওয়ারিশ তার স্বামী।

এ হিসেবে অর্ধেক মহর সদকা করলেই চলবে।

প্রমানঃ ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৩০৩. [কপি ফাতওয়ায়ে রাহমানিয়া ২য় খন্ড]

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

জন্মনিয়ন্ত্রণের শরয়ী হুকুম

জন্মনিয়ন্ত্রণের শরয়ী হুকুম

(মুসলিমবিডি২৪ডটকম) জন্মনিয়ন্ত্রণের হুকুম প্রশ্নঃ শরীয়তের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ বৈধ কিনা উত্তরঃ জন্মনিয়ন্ত্রণ বলতে বর্তমান সমাজে যা বোঝায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost