Breaking News
Home / ইসলাম ধর্ম / ফেসবুক মার্কেটিং এ সফলতা পাওয়ার উপায়

ফেসবুক মার্কেটিং এ সফলতা পাওয়ার উপায়

অর্গানিক ফেসবুক মার্কেটিং এ সফলতা পাওয়ার উপায়?

ফেসবুকে অর্গানিক মার্কেটিং করতে হলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। Facebook organic marketing টিপস দেয়া হলোঃ

১. ফেসবুকে ইমেজ বা ভিডিও পোস্ট :

একটি আকর্ষণীয় পোস্টার বা ভিডিও আপনার পোস্টে এনে দিতে পারে অভূতপূর্ব রিচ।

কোন Post যখন নিউজফিডে আসে, তখন সবার আগে যা নজর কাড়ে তা হলো সুদৃশ্য ইমেজ বা ভিডিও।

আজকাল ভিডিও কন্টেন্টের রিচ অনেক বেশি হলেও অর্গানিক ফেসবুকে মার্কেটিং করতে গেলে সুন্দর ইমেজ হতে পারে বেস্ট অপশন!

আপনার মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া ইউজাররা বেশিরভাগই বড় লেখা পড়তে চান না।

তারা মজার কিছু চায়। এমন কিছু যা নজর কাড়ে। তাই ইমেজ বা ভিডিওটি এমন হতে হবে যাতে প্রয়োজনীয় সব তথ্যের সংক্ষিপ্ত বর্ণনা সেখান থেকেই পায়।

এরপর বিস্তারিত জানতে আগ্রহী হলে টেক্সট পড়তে যাবে অডিয়েন্সরা।

২. লিংক শেয়ার:

আপনার Post এ যদি কোন নিউজ থাকে এবং কোন রিসোর্সের লিংক থাকে তাহলে ইউজাররা নিজে থেকেই লিংকে ক্লিক করতে আগ্রহী হবে।

আর লিংককে ক্লিক করলে এনগেজমেন্ট বাড়বে এবং Post বেশি প্রমোট হবে।তবে ফেসবুক এলগোরিদম লিংকযুক্ত পোস্টকে সাপোর্ট করে কম।

লিংক পোস্টের রিচ কমিয়ে দেয়। সেক্ষেত্রেও হতাশার কিছু নেই। আপনি যখন কিছু পোস্ট করতে যাবেন, তখন লিংক দিলে তার প্রিভিউ আসে।

আপনি যদি কোন ইমেজ বা ভিডিও শেয়ার করেন সেই Post এ তাহলে ফেসবুক বুঝবে না যে এটা লিংকযুক্ত Post, তখন এলগোরিদম অনুযায়ী রিচ বাড়িয়ে দেয়।

৩. ডে স্টোরি শেয়ার:

বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজাররা নিউজফিডের চেয়ে স্টোরিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কারণ এতে স্বল্প পরিসরে অনেক কিছু জানা যায়।

তাই আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে দিনে ২-৩ টি স্টোরি শেয়ার করে দিবেন নিয়মিত।

আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, অডিয়েন্স আগ্রহী হবে।ইন্সটাগ্রাম থেকে Crossing এর মাধ্যমে স্টরি দিলে বেটার হয়।

Crossing হচ্ছে একই স্টরি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা। ইন্সটাগ্রামের স্টরি ফিচার অনেক আকর্ষণীয় ও লাভজনক।

তাই এখানে স্টরি ক্রিয়েট করে ফেসবুকে শেয়ার করে দিলে পেজের এঙ্ঙ্গেজমেন্ট বাড়বে। নতুন নতুন ফিচার, স্টিকার, সুদৃশ্য ফন্ট ব্যবহার করবেন।

সবচেয়ে ভালো হয়, রিসেন্টলি ট্রেন্ড হওয়া কোন মিউজিক এড করে দিলে।

ফেসবুক Reels তৈরি করতে পারেন। বর্তমানে ফেসবুক ভিডিও Reels এর মাধ্যমে খুব সহজে অর্গানিক মার্কেটিং করে রিচ বাড়ানো যায়।

৪. নতুন নতুন ফিচার ব্যবহার :

সোশ্যাল মিডিয়া এলগরিদম অনুযায়ী লেটেস্ট ফিচার ব্যবহারকারীরা লাভজনক হয়।

নতুন ফিচার ব্যবহার করলে এমনিতেই রিচ বেড়ে যায়। তাছাড়া অডিয়েন্সও আকৃষ্ট হয়। নতুন কিছু কে না পছন্দ করে।

৫. কালারফুল ব্যাকগ্রাউন্ডের টেক্সট:

ছোট টেক্সট দেয়ার বেলায় ফেসবুকের কালারফুল ব্যাকগ্রাউন্ড অপশনটি আপনাকে সাহায্য করতে পারবে।

চাইলে অ্যাভাটারও ব্যবহার করতে পারবেন। এতে অডিয়েন্স আকৃষ্ট হবে।

আলাদাভাবে সুন্দর, নান্দনিক ব্যাকগ্রাউন্ডেও টেক্সট দিতে পারেন সেক্ষেত্রে।

৬. ফেসবুক লাইভ ভিডিও:

লাইভে যাওয়ার সবচেয়ে ভালো উপকারিতা হচ্ছে, একজন ক্রিয়েটর যখন লাইভে যায় তার ফলোয়ারদের কাছে নোটিফিকেশন গিয়ে থাকে।

এতে ফলোয়ার নটিফাইড হয়, ক্লিক করে, রিচ এমনিতেই বেড়ে যায়।

এছাড়া ফলোয়ার্সদের মাঝে এগেজমেন্ট বজায় রাখার জন্যও এটি অত্যন্ত কার্যকরী পন্থা।

৭. ফেসবুক লাইভ অডিও রুম:

লাইভ অডিও রুমে কোন ধরনের ক্যামেরা সেট আপ ছাড়াই, রিয়েল ভয়েসে রিয়েল টাইমে অডিয়েন্সদের সাথে যুক্ত হওয়া যায়।

গত কয়েক বছরের বিভিন্ন ঘটনায় অনুমেয় যে অডিয়েন্সরা এখন ইমেজ, ভিডিও কন্টেন্টের পাশাপাশি মার্কেটারদের সাথে সরাসরি কথা বলতে বেশ আগ্রহী।

লাইভ রুম তাদের এই সুবিধাটি করে দিতে পারে বলে অর্গানিক রিচ গ্রো হয়।

লাইভ অডিও রুমের আরেক সুবিধা হল আপনি যখন অডিও লাইভ শুরু করবেন তখন আপনার প্রোফাইলে একটি Post তৈরি হবে এবং পেজের অডিয়েন্সরা নিজেদের নিউজফিডে তা দেখতে পাবে।

৮. গ্রুপে শেয়ার:

নিশ অনুযায়ী গ্রুপে আপনার প্রডাক্টস শেয়ার করলে ভালো মার্কেটিং করা যায়।

সেক্ষেত্রে গ্রুপে সরাসরি Post করার চেয়ে পেজ থেকে শেয়ার করে Group এ Post করলে রিচ আসে বেশি।

কারণ এতে অডিয়েন্স আপনার পেজে ক্লিক করে পেজ ঘুরেও আসতে পারে!

কিন্তু বেশিরভাগ গ্রুপ লিংক শেয়ার এপ্রুভ করে না। সেক্ষেত্রে আপনি প্রডাক্ট বিষয়ক Post করার পর পেজের লিংক এড করে দিতে পারেন।

উদাহরণ স্বরূপ, আপনি কতগুলো মেকআপ ফাউন্ডেশন বিক্রির Post দিলেন,

সেখানে লিখতে পারেন, সুলভ মূল্যে ও ডিসকাউন্টে এমন আরও প্রডাক্টস কিনতে এই পেজটি ফলো করে আসুন, এরপর লিংক দিয়ে দিলেন। হয়ে গেল অর্গানিক মার্কেটিং।

৯. প্রশ্ন করুন:

ফেসবুকে না কোন ভিডিও! না কোন ছবি! অথবা না কোন লিংক শেয়ার! শুধুমাত্র একটি ছোট্ট সাধারন প্রশ্ন, আপনার অডিয়েন্সদের দিকে ছুড়ে দিন।

তবে দেখতে পারবেন আপনার পোষ্ট একংগেজমেন্ট অর্গানিকভাবে বেড়ে গেছে।

আপনার ফেসবুক অডিয়েন্সদের মাঝে যখন একটি প্রাসঙ্গিক প্রশ্ন ছুড়ে দিবেন তার বিপরীতে তাদের উত্তর দেবার প্রবণতা দেখা যাবে।

আর উত্তর দেওয়া মানেই হলো এনগেজমেন্ট। আর অর্গানিক মার্কেটিং করতে এটা আমাদের সবচেয়ে বেশি দরকার।

১০. ট্রেন্ডিং টপিক শেয়ার করুন:

ফেসবুকে অর্গানিক মার্কেটিং এর সফলতা পেতে ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করুন।

আপনার পেইজে বর্তমানের ট্রেন্ডিং টপিক গুলো আপনার অডিয়েন্সের সাথে তুলে ধরুন।

একটি বিষয় মাথায় রাখবেন, অর্গানিক মার্কেটিং এর মূলবিসষয়ই হলো এনগেজমেন্ট।

আপনি যত বেশি এনগেজমেন্ট তৈরি করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি রিচ পাবেন।

About

Check Also

সিলেট মাদ্রাসাতুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল: কোরআন শিক্ষার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান

সিলেট মাদ্রাসাতুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল: কোরআন শিক্ষার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান   সিলেটের বুকে দীনি শিক্ষার আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by

Hosted By ShareWebHost