সিফাতে লিযিমা গায়রে মুতাযাদ্দাহ কাকে বলে ?
যার বিপরীত অন্য সিফত পাওয়া যায় না । তাকে সিফাতে লাযিমা গায়রে মুতাযাদ্দাহ বলে।
লাযিমা গায়রে মুতাযাদ্দাহ ৭ টি যথাঃ-
(১)
সফীরঃ
অর্থ ঠোট দিয়ে বাজানো । সফীর সিফাতের হরফ ৩টি যেমনঃ-
ص س ز
সফীর সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়া উঠে ।
সফীর সিফাতের হরফগুলিকে হুরুফে সফীরিয়্যাহ বলে।
(২)
ক্বলক্বলাহঃ
অর্থ নড়াচড়া করা। ক্বলক্বলাহ সিফাতের হরফ ৫টি যেমনঃ-
قطب جد
ক্বলক্বলাহ সিফাতের হরিফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয়।
এই অতিরিক্ত আওয়াজকে ক্বলক্বলাহ বলে । ক্বলক্বলাহ সিফাতের হরফগুলিকে হুরুফে ক্বলক্বলাহ বলে।
(৩)
লীনঃ
অর্থ নরম । লীন সিফাতের হরফ ২টি যেমনঃ-
و-ي
ইয়া ও ওয়াও, সাকিন হয়ে ডানে যবর হলে এই দুইটি কে লীন এর হরফ বলে । লীন এর হরফ নরম ভাবে আদায় করে পড়তে হয়। যেমনঃ-
بيت-خوف
লীন সিফাতের হরফগুলিকে হুরুফে লীন বলে।
(৪)
ইনহিরাফঃ
অর্থ ঝোকা। ইনহিরাফ সিফাতের হরফ ২ টি যেমনঃ-
ر ل
ইনহিরাফ সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝোকে ।
অর্থ্যাত ( লাম )আদায়ের সময়( রা ) এর মাখরাজের দিকে ঝোকে । তেমনি (রা ) আদায়ের সময় ( লাম ) এর মাখরাজের দিকে ঝোকে ।
কিন্তু অতিরিক্ত ঝোকা থেকে বেচে থাকতে হবে । ইনহিরাফ সিফাতের হরফগুলিকে হুরুফে মুনহারিফাহ বলে।
(৫)
তাকরারঃ
অর্থ বারবার হওয়া । তাকরার সিফাতের হরফ ১ টি যেমনঃ-
ر
রা, হরফটি আদায় করার সময় জিহবার মাথা কেঁপে ওঠার কারণে একটি রা, এর পরিবর্তে কয়েকটি রা, হতে চায়।
কিন্তু অতিরিক্ত কম্পন থেকে বেচে থাকতে হবে । যদিও রা, এর উপরে তাশদীদ হয়। তাকরার সিফাতের হরফকে হরফে মুকাররার বলে।।
(৬)
তাফাশ্বীঃ
অর্থ শা শা শব্দ করা । তাফাশ্বী সিফাতের হরফ ১ টি যেমনঃ-
ش
শীন হরফটি আদায় করার সময় মুখের ভিতর শা শা শব্দ ছড়িয়ে পড়ে । তাফাশ্বী সিফাতের হরফকে হরফে মুতাফাশ্বী বলে।
(৭)
ইস্তিত্বলাতঃ
অর্থ লম্বা হওয়া। ইস্তিত্বলাত সিফাতের হরফ ১ টি যেমনঃ-
ض
দ্বোয়াদ, হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত তথা নাজিয থেকে দ্বোয়াহিক পর্যন্ত আওয়াজ জারী রেখে আদায় করতে হয়।
ইস্তিত্বলাত সিফাতের হরফকে হরফে মুস্তাত্বিল বলে।

MuslimBD24.Com Islamic blog site Bangladesh


